Anandapur Fire Incident

আনন্দপুর অগ্নিকাণ্ড ২৪ ঘন্টা পার, ঘটনাস্থল পরিদর্শনে গেলেন ফিরহাদ হাকিম, মৃতদের পরিবার প্রতি ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ

মঙ্গলবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম দক্ষিণ ২৪ পরগনার আনন্দপুরের কারখানায় যান। এ দিন তিনি মৃতদের পরিবারের প্রতি ১০ লক্ষ টাকা আর্থিক ঘোষণা করেন।

পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম
নিজস্ব সংবাদদাতা, আনন্দপুর
  • শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১১:৪২

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ২৪ ঘন্টারও বেশি সময় পার। এ বার সেই ঘটনাস্থল পরিদর্শনে গেলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। অগ্নিকাণ্ডের মৃত পরিবার প্রতি ১০ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ ঘোষণাও করলেন তিনি। কিন্তু বেনিয়মের প্রশ্ন করতেই কার্য মুখে কুলুপ এঁটেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ।

মঙ্গলবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম দক্ষিণ ২৪ পরগনার আনন্দপুরের ঘটনাস্থলে যান। এ দিন তিনি মৃতদের পরিবারের প্রতি ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেন। ঘটনাস্থলে এসে তিনি জানান, বিনিয়ম নিশ্চয়ই ছিল। সকলের নজর এড়িয়ে নিয়ম না মেনে দিনের পর দিন ধরে কারখানা চলছিল। সংবাদমাধ্যমের ওপর দায় চাপিয়ে দিয়ে ফিরহাদ বলেন, "সংবাদমাধ্যমকেও দায়িত্ব নিতে হবে। এখানে বেনিয়মে কারখানা চলছিল কোন সংবাদ মাধ্যম কেন খবর করেনি?" 

উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের আগের রাতে নরেন্দ্রপুর থানার নাজিরাবাদ এলাকার গুদামে আগুন লাগে। অগ্নিকান্ডের জেরে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ২৩। মৃতদের নামে থানায় মিসিং ডায়েরি দায়ের করা হয়েছে। একদিন পার হয়ে গেলেও পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি। এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।


Share