Malda Mob Fury

ছেলেধরা সন্দেহে মহিলাকে বেঁধে গণপিটুনি, ভাইরাল ভিডিয়োতে তোলপাড় মালদহ, পুলিশের হাতে তোলা হল অভিযুক্তকে

অভিযোগ, সেই সময় এক অজ্ঞাতপরিচয় মহিলা আচমকাই শিশুটির দিকে এগিয়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করেন। বিষয়টি নজরে পড়তেই দ্রুত সেখানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপর মহিলাটিকে আটক করে বাঁশের খুঁটিতে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ।

এই মহিলাকে মারধর করা হয়
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৬:৩১

মালদহে ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে ঘিরে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটির ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে আমতলা গ্রাম এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা ভরত মণ্ডলের ছোট শিশু কন্যা বাড়ির কাছেই একটি মন্দিরের সামনে খেলছিল। অভিযোগ, সেই সময় এক অজ্ঞাতপরিচয় মহিলা আচমকাই শিশুটির দিকে এগিয়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করেন। বিষয়টি নজরে পড়তেই দ্রুত সেখানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপর মহিলাটিকে আটক করে বাঁশের খুঁটিতে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিওই পরে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মালদহ থানার পুলিশ। পুলিশ মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই প্রসঙ্গে জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একজন মহিলাকে ঘিরে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে ছিলেন। তাঁরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছে। তার মেডিকেল পরীক্ষা করানো হচ্ছে। এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।

ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।


Share