Border Protest Erupts

‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগানে মুখর সীমান্ত, দিপু দাস হত্যার প্রতিবাদে মালদহে আন্দোলন

মালদহের মনোহরপুর মুচিয়া সীমান্তে বাংলাদেশের হিন্দু নির্যাতন ও দিপু দাস হত্যার প্রতিবাদে হিন্দু সনাতনী সমাজের বিক্ষোভ। খোল–করতালে মুখর সীমান্ত, দোষীদের গ্রেফতারের দাবি।

মালদহে হিন্দু সনাতনী সমাজের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৩

মালদহ থানার অন্তর্গত মনোহরপুর মুচিয়া ভারত–বাংলাদেশ সীমান্তে বুধবার হিন্দু সনাতনী সমাজের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের হিন্দু সনাতনীদের উপর নির্যাতনের অভিযোগ এবং দিপু দাসের হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই বিক্ষোভে সরব হন আন্দোলনকারীরা।

হাতে খোল ও করতাল নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হয়ে বিক্ষোভকারীরা ধর্মীয় সঙ্গীতের সঙ্গে প্রতিবাদ জানান। বিক্ষোভ চলাকালীন 'হিন্দু হিন্দু ভাই ভাই'- সহ একাধিক স্লোগান ওঠে।

বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সনাতনীদের উপর ধারাবাহিক অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে এবং দিপু দাস হত্যাকাণ্ডে জড়িত দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 


Share