Special Intensive Rivision

শুনানি কেন্দ্রে লম্বা লাইনে উত্তেজনা, মালদহ জেলা স্কুলে দু’পক্ষের হাতাহাতিতে উত্তপ্ত ইংরেজবাজার

খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

শুনানিকেন্দ্রে উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৫

মালদহের ইংরেজবাজারে শুনানি কেন্দ্রকে ঘিরে লাইনে দাঁড়ানো নিয়ে উত্তেজনার সৃষ্টি হল। ঘটনাটি ঘটেছে মালদহ জেলা স্কুলে, যেখানে ইংরেজবাজার ব্লকের শুনানি কেন্দ্র বসেছে।

সোমবার সকাল থেকেই শুনানিকে ঘিরে মালদহ জেলা স্কুলে দীর্ঘ লাইন পড়ে। অভিযোগ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি দ্রুত হাতাহাতিতে গড়ায়। জানা গিয়েছে, যদুপুর দুই নম্বর ব্লক থেকে আসা কিছু মানুষের সঙ্গে নয় ঠাট্টা গ্রাম পঞ্চায়েতের বুধিয়া এলাকা থেকে আসা মানুষের বচসা বাধে, যা পরে মারামারির রূপ নেয়।

খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। পরিস্থিতির জন্য তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছে। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ নিয়ে প্রশাসনের তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।


Share