Environment Day

বিশ্ব পরিবেশ দিবসে সীমান্তের নদীতীরে সচেতনতার পাঠ, পরিবেশ রক্ষার শপথে সামিল মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা

পাশাপাশি নদীর জল কীভাবে পরিশোধন করে ব্যবহারযোগ্য করা হয়, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়ার গুরুত্ব ও সীমান্ত নিরাপত্তা সম্পর্কেও ছাত্রছাত্রীদের সচেতন করা হয়।

মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ০৮:৫২

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার পুরাতন মালদহের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মুচিয়া মোহনা নদীর তীরে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, নদী রক্ষা এবং জলসম্পদ ব্যবহারের গুরুত্ব নিয়ে পড়ুয়াদের মধ্যে আলোচনা করা হয়। পাশাপাশি নদীর জল কীভাবে পরিশোধন করে ব্যবহারযোগ্য করা হয়, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়ার গুরুত্ব ও সীমান্ত নিরাপত্তা সম্পর্কেও ছাত্রছাত্রীদের সচেতন করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, নদী-নালা পরিষ্কার রাখা এবং দূষণ রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এ দিন পড়ুয়ারা পরিবেশ সংরক্ষণের শপথও গ্রহণ করে। বিশ্ব পরিবেশ দিবসে বিদ্যালয়ের এই উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।


Share