Cop Extortion Row

মালদহের গাজোলে গ্যাস কাউন্টারে ‘টাকা চাই’ বিতর্ক! অভিযোগ অস্বীকার পুলিশ ইন্সপেক্টরের

শ্রমিক সংগঠনের দাবি, পরীক্ষার ডিউটিতে গাজোলে এসে ওই আধিকারিক একাধিক জায়গায় গিয়ে টাকা চান। কারও কাছ থেকে ফোন পে-র মাধ্যমে অন্য একটি অ্যাকাউন্টে টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ। কেউ আবার হাতে নগদ অর্থ দিয়েছেন বলেও দাবি সংগঠনের।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, গাজোল
  • শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৩

গ্যাস শ্রমিকদের কাছে টাকা চাওয়ার অভিযোগে এক পুলিশ ইন্সপেক্টরকে ঘিরে উত্তেজনা ছড়াল মালদহের গাজোলে। অভিযোগ, সংশ্লিষ্ট ডিইবি ইন্সপেক্টর বিভিন্ন গ্যাস ডেলিভারি কাউন্টারে গিয়ে শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে টাকা দাবি করেন। এই অভিযোগকে কেন্দ্র করে গাজোলের বিদ্রোহী মোড় এলাকায় গ্যাস শ্রমিক ইউনিয়নের কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান।

শ্রমিক সংগঠনের দাবি, পরীক্ষার ডিউটিতে গাজোলে এসে ওই আধিকারিক একাধিক জায়গায় গিয়ে টাকা চান। কারও কাছ থেকে ফোন পে-র মাধ্যমে অন্য একটি অ্যাকাউন্টে টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ। কেউ আবার হাতে নগদ অর্থ দিয়েছেন বলেও দাবি সংগঠনের।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই পুলিশ ইন্সপেক্টর। তাঁর বক্তব্য, এলাকায় একজনের অবৈধ গ্যাস ব্যবসার বিষয়ে কথা বলতে গিয়েছিলেন তিনি। টাকা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে। পরে সংশ্লিষ্ট আধিকারিক মালদহের উদ্দেশ্যে রওনা দেন।

এদিকে পুরো ঘটনা নিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করে লিখিত অভিযোগ জমা দিয়েছে গ্যাস শ্রমিক সংগঠন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Share