Choas in Malda College

মালদহে নিয়োগপত্র বিতরণ ঘিরে বিক্ষোভ, সংরক্ষণ নীতি লঙ্ঘনের অভিযোগ চাকরিপ্রার্থীদের

এই কর্মসূচি চলাকালীনই প্রায় ১৫ থেকে ২০ জন চাকরিপ্রার্থী বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি সঠিকভাবে মানা হয়নি। দাবি, তাঁরা অনেকে ওবিসি ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু ইন্টারভিউয়ের সময় তাঁদের জেনারেল ক্যাটাগরিতে রাখা হয়।

বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৩৮

মালদহ কলেজ অডিটোরিয়ামে নিয়োগপত্র বিতরণকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন একাংশ চাকরিপ্রার্থী। শনিবার স্বাস্থ্য দফতরের উদ্যোগে প্রায় ১৭০ জনের হাতে কমিউনিটি হেলথ অফিসার (সিএইচও) পদে নিয়োগপত্র তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়।

এই কর্মসূচি চলাকালীনই প্রায় ১৫ থেকে ২০ জন চাকরিপ্রার্থী বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি সঠিকভাবে মানা হয়নি। দাবি, তাঁরা অনেকে ওবিসি ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু ইন্টারভিউয়ের সময় তাঁদের জেনারেল ক্যাটাগরিতে রাখা হয়। পরে প্রকাশিত তালিকায় দেখা যায়, তাঁদের সাধারণ ওয়েটিং লিস্টে রাখা হয়েছে, ওবিসি ওয়েটিং লিস্টে নয়। এই সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভ দেখান তাঁরা।

এদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে ১৭০ জন নির্বাচিত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ন স্বরূপ নিগম।

যদিও অভিযোগ অস্বীকার করে মালদার জেলাশাসক প্রীতি গোয়েল জানান, পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে।


Share