Swapan Dasgupta

রাজ্য বাজেটের আগে উত্তরবঙ্গ সফরে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশাসনিক বৈঠক

রাজনৈতিক মহলের মতে, বাজেটের ঠিক আগে অর্থমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উত্তরবঙ্গের উন্নয়নকে কেন্দ্র করে আগামী বাজেটে বিশেষ কিছু ঘোষণা আসতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।

স্বপন দাশগুপ্ত।
নিজস্ব সংবাদদাতা, বাগডোগরা
  • শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০৩:৪৪

আসন্ন রাজ্য বাজেটকে সামনে রেখে উত্তরবঙ্গ সফরে এলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার সকালে তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছোলে প্রশাসনের শীর্ষ কর্তারা তাঁকে স্বাগত জানান।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গ বঞ্চিত। কিন্তু বিজেপি সরকারের কাছে উত্তরবঙ্গ ভীষণ গুরুত্বপূর্ণ। রাজ্য বাজেটের আগে বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের প্রত্যাশা কী রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

রাজনৈতিক মহলের মতে, বাজেটের ঠিক আগে অর্থমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উত্তরবঙ্গের উন্নয়নকে কেন্দ্র করে আগামী বাজেটে বিশেষ কিছু ঘোষণা আসতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।

বাগডোগরা থেকে সরাসরি উত্তরকন্যায় যান অর্থমন্ত্রী। সেখানে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তাঁর একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পরিকাঠামো উন্নয়ন, চলমান প্রকল্পগুলির অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। 


Share