Arrest

দিনহাটার নিষিদ্ধপল্লীতে গভীর রাতে পুলিশের হানা! দেশি বন্দুক, তিন রাউন্ড গুলি-সহ গ্রেফতার তিন

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হানা দিয়ে দেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি-সহ তিন জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। উদ্ধার হয়েছে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড তাজা গুলি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ০১:৩৩

গভীর রাত। দিনহাটার নিষিদ্ধপল্লী এলাকায় পুলিশের আচমকা অভিযান। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হানা দিয়ে দেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি-সহ তিন জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। উদ্ধার হয়েছে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড তাজা গুলি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আশীষ সরকার, সম্রাট আলী এবং ফেরদৌস রহমান। গোপন সূত্রে খবর পেয়েই রাতের অন্ধকারে ওই এলাকায় পৌঁছে যায় পুলিশের বিশেষ দল। শুরু হয় তল্লাশি। সেই সময়ই সন্দেহভাজন তিন জনকে আটক করা হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়।

ঘটনার পরই ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কোথা থেকে এল এই আগ্নেয়াস্ত্র? কেনই বা তিন জনের কাছে ছিল তাজা গুলি? কোনও বড়সড় অপরাধের ছক কষা হচ্ছিল কি না, তা নিয়েও শুরু হয়েছে তদন্ত। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস এবং তাঁদের সম্ভাব্য অপরাধ-যোগ খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ।


Share