Weather Update

দক্ষিণবঙ্গে শীত আরও কমল, উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা! হতে পারে বৃষ্টিপাত

কলকাতায় আরও একটু বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। আজ, মঙ্গলবার ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। এক-দু ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১০:১৩

আগামী সাত দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও রয়েছে একই পূর্বাভাস। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গে কুয়াশার দাপট চলবে আগামী চার দিন। উত্তরের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে।

ফের বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে ৷ হতে পারে হালকা তুষারপাত, এমন সম্ভাবনার কথাই জানাচ্ছে আবহাওয়া দফতর। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও। এমনও সম্ভাবনা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তৈরি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যের ওপর দিয়ে যাওয়ার সময় বৃষ্টি এবং তুষারপাতের পরিবেশ তৈরি হতে পারে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরও একটু কমল। সকালে শীতের আমেজ এবং বেলা বাড়লে শীত উধাও হবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। পরে পরিষ্কার আকাশ। রোদ উঠলেই শীতের আমেজ কমবে।

সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত নেই রাজ্যে। উত্তরবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে কিছু সময়ের জন্য থাকবে বৃহস্পতিবার পর্যন্ত।

স্বাভাবিকের উপরে রয়েছে দিন ও রাতের তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ। দিনের বেলায় শীতের আমেজ কমবে। আগামিকাল, বুধবার আরও সামান্য বাড়বে তাপমাত্রা। আগামী পাঁচ থেকে সাত দিন তাপমাত্রার ওঠানামা চলবে। তবে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রার উঠানামা।

কলকাতায় আরও একটু বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। আজ, মঙ্গলবার ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। এক-দু ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পরিষ্কার আকাশ এবং আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। দিনের বেলায় শীত উধাও। সকালে আর সন্ধ্যায় শীতের হালকা অনুভূতি থাকবে। কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।


Share