Weather Update

দক্ষিণবঙ্গে উধাও শীত, কুয়াশার সতর্কতা একাধিক জেলায়! আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ফের বাড়তে চলেছে

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও এক ডিগ্রি কমল। আজ, শনিবার ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে শহরের পারদ। উইকেন্ডে সামান্য কমতে পারে তাপমাত্রা। ১-২ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১১:০৯

আগামী সাতদিন রাজ্যে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে। শনি ও রবিবার ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গের চার জেলায়। তাপমাত্রা সামান্য কমল এবং দক্ষিণবঙ্গে শীতের আমেজ শুধুই সকাল এবং সন্ধ্যার দিকে থাকবে।

হাওয়া অফিসের সূত্র অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসতে পারে দু-এক জায়গায়। রবিবারও ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তরবঙ্গের বাকি জেলাতে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। শনি ও রবিবার কুয়াশার সম্ভাবনা বেশি। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে থাকবে।

দক্ষিণবঙ্গে, শনিবার সামান্য তাপমাত্রা কমল। সন্ধ্যা থেকে সকাল শীতের আমেজ ৷ কিন্তু বেলা বাড়লেই কার্যত শীত উধাও। ফেব্রুয়ারির শুরুতে, অর্থাৎ আগামী সপ্তাহে ফের চরবে পারদ। স্বাভাবিক বা তার উপরে দিন ও রাতের তাপমাত্রা থাকছে। আগামী পাঁচ থেকে সাত দিনে তাপমাত্রার ওঠানামা চলবে। তবে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রার ওঠানামা।

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও এক ডিগ্রি কমল। আজ, শনিবার ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে শহরের পারদ। উইকেন্ডে সামান্য কমতে পারে তাপমাত্রা। ১-২ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। দিনের বেলায় শীত উধাও। সকালে আর সন্ধ্যায় শীতের হালকা অনুভূতি থাকবে। কলকাতার তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।


Share