Weather Update

সোমবার থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে, কুয়াশার সতর্কবার্তা আবহাওয়া দফতরের

রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.০ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস-এর মধ্যে থাকবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১২:৪৮

রবিবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এমনটাই সতর্কবার্তা ছিল। সেইমত আবহাওয়ার রূপ পাল্টাতেও শুরু হয়ে গিয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকলেও অনেকটাই বেড়ে গিয়েছে। আবহাওয়া দফতরের কথা অনুযায়ী, সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। 

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে রবিবার থেকে বেশ কিছুটা কুয়াশার পরিমাণ বেশি থাকবে। আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। কার্যত শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। 

উত্তরবঙ্গেও দক্ষিণবঙ্গের মতো তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। যার জেরে দৃশ্যমানতা ৫০ নেমে আসতে পারে। দার্জিলিংয়ের-সহ পার্বত্য এলাকায় তাপমাত্রা দু'ই থেকে চার ডিগ্রি সেলসিয়াস থাকবে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।

রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.০ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস-এর মধ্যে থাকবে।


Share