Weather Update

তাপমাত্রাও ক্রমশ ঊর্ধ্বমুখী! উত্তরবঙ্গে বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা

কলকাতায় তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা কম।

মেঘলা আকাশ থাকলেও অস্বস্তি ভাব বজায় রয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১২:১৫

উত্তরবঙ্গে যখন বৃষ্টিপাত তখন দক্ষিণে গরম ও অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গেরও কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। 

পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে উত্তর-পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত। এটি বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। উত্তর বাংলাদেশের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে। আগামী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পরবর্তী চারদিনে একই রকম তাপমাত্রা থাকবে। কলকাতার ক্ষেত্রে ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। দু-এক জায়গায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। মঙ্গল ও বুধবার গরম ও অস্বস্তি চরমে উঠবে।

সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।  বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইবে। বাকি জেলাতে সম্ভাবনা কম হলেও স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা।ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে দু-এক জায়গায় চলবে। মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

উত্তরবঙ্গে দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচ জেলায় ঝড়বৃষ্টি চলবে। সোমবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। মঙ্গল ও বুধবারে বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবারে ফের উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে মঙ্গলবার থেকে।

কলকাতায় তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা কম।


Share