Weather Update

বেলা বাড়তেই কার্যত উধাও শীতে আমেজ, মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা

আজ, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১১:০০

উত্তুরে হাওয়ার গতিরোধ হতেই বদলাতে শুরু করেছে বাংলার, বিশেষ করে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।রবিবার শেষ রাতেও শহরের তাপমাত্রা (১৩.৪ ডিগ্রি সেলসিয়াস) ছিল ১৩ ডিগ্রির ঘরে। কিন্তু রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গেই ছবিটা দ্রুত বদলে গেল। কিছুক্ষণের মধ্যেই তাপমাত্রা যে জায়গায় পৌঁছল, তাতে গায়ে আর গরম জামা রাখার প্রয়োজনই হলো না।

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের স্থলভাগে তাপমাত্রার উল্লেখযোগ্য কোন পরিবর্তন নেই। উত্তর ২৪ পরগনা, নদিয়া, বীরভূম-সহ কিছু জেলায় সামান্য কুয়াশা দেখতে পাওয়া গিয়েছে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু'ইথেকে তিন দিনে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের তাপমাত্রা ১৪থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকবে। পশ্চিমে জেলাগুলির তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।

উত্তরবঙ্গে, পাহাড়ি অঞ্চলের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রির মধ্যে থাকবে। সমকালের তাপমাত্রা ১০থেকে ১৫ ডিগ্রির আশেপাশেই থাকবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়লেও উত্তরবঙ্গে তেমনকোন সতর্কতা নেই। উত্তরবঙ্গে কার্যত এই তাপমাত্রাটি আগামী ৭ দিনে বিরাজ করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজ, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রারথেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রিসেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।


Share