Weather Update

মঙ্গলবারেও কলকাতার-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে বইতে পারে দমকা হাওয়া

গত ২৪ ঘণ্টায় শহরে সামান্য বৃষ্টিপাত হয়েছে, পরিমাণ প্রায় ২.৪ মিলিমিটার। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় বজ্রঝড়-সহ বৃষ্টির দাপট বাড়তে পারে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১০:৩৮

ফের সাতসকালে বৃষ্টি শহর কলকাতায়। আলিপুর আবহাওয়া সূত্রের খবর, মঙ্গলেও রাজ্যে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। শহর ও সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। মঙ্গলবারের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকবে ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সময় শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তবে গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় শহরে সামান্য বৃষ্টিপাত হয়েছে, পরিমাণ প্রায় ২.৪ মিলিমিটার। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় বজ্রঝড়-সহ বৃষ্টির দাপট বাড়তে পারে।

দক্ষিণবঙ্গ জুড়ে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। জানানো হয়েছে, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  

এ ছাড়াও, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়ের সময় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দু'ই জায়গায় বজ্রপাতঝড়ের সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। জানানো হয়েছে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনার কথাও জানানো হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।


Share