Weather Update

পুননির্বাচনের দিনেও রাজ্যে ঝড় বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা

শনিবার সকাল থেকেই কলকাতার আকাশে কখনও রোদ আবার কখনও হালকা মেঘ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।

শনিবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১১:০৩

বুধ ও বৃহস্পতিবার রাজ্য বৃষ্টিতে ভিজেছিল। ২৯ তারিখ দ্বিতীয় দফা ভোটের দিনেও ঝড় বৃষ্টির সম্মুখীন হতে হয়েছিল। দক্ষিণবঙ্গের বেশ কিছু বুথে শনিবার পুননির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেইমতো আজ একাধিক বুথে রিপোল শুরু হয়ে গিয়েছে। কিন্তু গতকালের বিরতির পর আজ ফের রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা। 

শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ করে বাঁকুড়া, মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াবইতে পারে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি বজায় থাকবে।

উত্তরবঙ্গেও বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বুধবার। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া।

শনিবার সকাল থেকেই কলকাতার আকাশে কখনও রোদ আবার কখনও হালকা মেঘ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।


Share