Weather Update

সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও শনিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা

বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উষ্ণতা থাকলেও তা স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। উত্তর ও দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টি বাড়বে।এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১০:৪৫

শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে এ রাজ্যে। রবিবার থেকে মঙ্গলবার রাজ্যে বৃষ্টির সম্ভবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

দুই মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।

উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা সামান্য বাড়ায় একটি মনোরম আবহাওয়া বিরাজ করছে। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে বুধবার হালকা বৃষ্টি হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে রবিবার বৃষ্টির সম্ভাবনা।

সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।


Share