Weather Update

রাজ্যজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস! বৃহস্পতিবারও সব জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বুধবার ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। বাকি তিন জেলাতেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১১:৩৬

বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতেও রয়েছে কমলা সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বুধবার ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। বাকি তিন জেলাতেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।

রাজ্যের সাত জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি রয়েছে। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদীয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কালবৈশাখীর সতর্কতা ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ৷ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে হাওড়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷


Share