Weather Update

বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বড়বৃষ্টির পূর্বাভাস, উষ্ণতা বৃদ্ধি পেলেও আগামী সপ্তাহে ফের দুর্যোগের সম্ভাবনা

বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস।  বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৫ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আকাশে মেঘলা আকাশ বিরাজ করছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১০:৫৮

বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সকাল থেকে জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে। বৃষ্টিপাতের সঙ্গে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। হতে পারে কালবৈশাখীর মতো পরিস্থিতি।

বুধবার নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায়। বৃহস্পতিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া থাকবে। সপ্তাহের শেষে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত থাকবে। শুক্রবার পর্যন্ত পাহাড়ি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামিকাল, বৃহস্পতিবার এবং শুক্রবার ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।

বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস।  বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৫ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ দু'এক পরশ লাভ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে।


Share