Weather Update

উষ্ণতা বাড়লেও বৃষ্টিপাতের সম্ভাবনা! ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে বইবে হাওয়া, কাল থেকেই রাজ্যে দুর্যোগের ঘনঘটা

কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১০:৩৩

রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে শনিবার থেকেই তার আভাস পাওয়া যাচ্ছে। আজ সকাল থেকেই উপকূলবর্তী একাধিক জেলায় মেঘের ঘনঘাটা লক্ষ্য করা গিয়েছে। 

দক্ষিণবঙ্গে, রবিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে শনিবার সারাদিন শুষ্কই থাকবে আবহাওয়া। 

উত্তরবঙ্গে, সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। যার ফলে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে।  

কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


Share