Weather Update

ঘন কালো মেঘ বিরাজ করছে দক্ষিণবঙ্গের সর্বত্র! কিছু ক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে চলেছে

হাওয়া অফিস জানিয়েছে, কিছু ক্ষণের মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। যারা বাইরে রয়েছেন তাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর।

কিছু ক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর আগমন হতে চলেছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৫:৪৩

চৈত্র মাসের শেষ ও বৈশাখ মাসের শুরুতে যে কালবৈশাখীর জন্য অপেক্ষা করে রাজ্যবাসী। ১৫ দিন পেরিয়ে ১৮ তারিখ ঠিক সেই কালবৈশাখীর রুদ্র রূপ দেখতে চলেছে রাজ্য। শনিবার বিকেল থেকে আকাশ অন্ধকার করে এসেছে। ঘন কালো মেঘ দক্ষিণবঙ্গের আকাশে সর্বত্র বিরাজমান। হাওয়া অফিস জানিয়েছে, কিছু ক্ষণের মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। যারা বাইরে রয়েছেন তাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। 

হাওয়া অফিস সূত্রের খবর, দক্ষিণবঙ্গের আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতার-সহ পার্শ্ববর্তী অঞ্চল প্রবল ঝড়ের সম্মুখীন হবে। কলকাতায় সন্ধ্যে ৬টা থেকে রাত ৮টা, পূর্ব বর্ধমান বিকেল ৪টে থেকে ৬টা, হাওড়া সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছ'টা, নদিয়া সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

এ ছাড়াও, আবহাওয়া দফতরের পূর্ব অনুমান অনুযায়ী দু'ই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া ইতিমধ্যেই ঝড় বৃষ্টির দাপট শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। কিছু কিছু অঞ্চলে শিলাবৃষ্টিরও সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। 

দক্ষিণবঙ্গের কালবৈশাখীর দাপট থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


Share