Assembly Election

নির্বাচন আবহে রাজ্য রাজনীতি উত্তপ্ত থাকলেও বৃষ্টিপাতের জেরে আবহাওয়া আপাতত ঠান্ডা, সপ্তাহের শেষেও কালবৈশাখীর সম্ভাবনা

বৃহস্পতিবার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের ব্যারাকপুরে। প্রায় ৯২ মিলিমিটার। দক্ষিণবঙ্গে রেকর্ড তাপমাত্রার পতন ঘটেছে বর্ধমান। বর্ধমানের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। ভরা বৈশাখে গত দু’দিনে কলকাতায়ও রেকর্ড বৃষ্টি হয়েছে।

সপ্তাহের শেষেও কালবৈশাখীর সম্ভাবনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১১:০৩

ভোট আবহে রাজ্য রাজনীতি উত্তপ্ত থাকলেও কালবৈশাখীর জেরে আবহাওয়া আপাতত ঠান্ডা রয়েছে। গত দুই দিনে বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার রেকর্ড পতন হয়েছে। অস্বস্তিকর পরিস্থিতি কার্যত উধাও হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রা বাড়ার কোনও সম্ভাবনা নেই। বরং উইকেন্ডে ঝড়বৃষ্টি বাড়ার কথা রয়েছে।

রাজ্যের সমস্ত জেলায় শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইবে। তার সঙ্গে ঝেঁপে নামবে বৃষ্টিও। এই জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়।

উত্তরবঙ্গেও এ দিন বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ৭০-১১০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকছে। রবিবারেও বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।

বৃহস্পতিবার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের ব্যারাকপুরে। প্রায় ৯২ মিলিমিটার। দক্ষিণবঙ্গে রেকর্ড তাপমাত্রার পতন ঘটেছে বর্ধমান। বর্ধমানের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। ভরা বৈশাখে গত দু’দিনে কলকাতায়ও রেকর্ড বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এই দু'ই দিনে কলকাতায় মোট ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


Share