Weather Update

সরস্বতী পুজোতে ফের পারদ পতন শহরে, শীতে কাঁপতে কাঁপতে অঞ্জলি বাঙালির

দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১০:৪৫

সরস্বতী পুজোর দিন শীত উপহার দিল আবহাওয়ার। বৃহস্পতিবার ফের তিলোত্তমার সর্বনিম্নতাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছিল। বিদায়ের কথা শুনে একরাশ মন খারাপ ছিল শীতপ্রেমীদের। কিন্তু শুক্রবার সকালে খেলা ঘোরাল আবহাওয়া। এ দিন কলকাতার তাপমাত্রা ফের নামল১৪ ডিগ্রির ঘরে। ফলে সেই সরস্বতী পুজোর আগে কাঁপতে কাঁপতে অঞ্জলি দিতে হয়েছে বাঙালিকে।তবে ঠান্ডা কি থিতু হবে? উঠছে প্রশ্ন। আবহবিদরা জানাচ্ছেন, কলকাতায় দিনের তাপমাত্রায় সামান্যউত্থান বজায় থাকবে

দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রিসেলসিয়াস বেশি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতারবাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ। আগামী তিন দিনেতাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে নতুন করে তাপমাত্রার পারদ খুব কমারসম্ভাবনা কম, আবহাওয়া দফতর সূত্রে খবর এমনটাই।

আপাতত উত্তর বা দক্ষিণ দুই বঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা-সহ অন্যান্যজেলাগুলিতে দিনের বেলা শীত কার্যত উধাও হলেও সকাল এবং সন্ধ্যায় ঠান্ডা অনুভূতি বজায়থাকবে। আগামী দুই দিন দক্ষিণবঙ্গ এবং চার দিন উত্তরবঙ্গের দুই একটি স্থানে হাল্কা থেকে মাঝারিকুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।


Share