Weather Update

পারদ বাড়তে শুরু করলেও সপ্তাহের শেষে শীতের ঝলক, মার্চ মাস থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ, উষ্ণতম হতে চলেছে ২০২৬

৩০ জানুয়ারি শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে বলে অনুমান। শুধু তাই নয় আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ২০২৬-এ উষ্ণতম গ্রীষ্মকাল হতে চলেছে। এললিনো-র প্রভাবে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১১:৩৪

শীতের আমেজ কাটিয়ে তাপমাত্রা ক্রমেই বাড়তে শুরু করেছে। সেইমতো ফেব্রুয়ারি মাসের মধ্যেইঠিক পুরোপুরি উধাও হয়ে যাবে। আর মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে তীব্র দাবদাহ। তবে পশ্চিমীঝঞ্ঝা সরতেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে বলে অনুমান।

হাওয়া অফিস সূত্রের খবর, উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝাঅবস্থান করছে। আগামী ৩০ জানুয়ারি শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে বলে অনুমান করা হচ্ছে। শুধু তা-ই নয় আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ২০২৬-এ উষ্ণতম গ্রীষ্মকাল হতে চলেছে।এললিনো-র প্রভাবে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে।

দক্ষিণবঙ্গে, কিছুদিন ধরে তাপমাত্রা বাড়তে শুরু করলেও সপ্তাহের শেষে ফের শীতের দাপট কিছুটাদেখা যেতে পারে। কলকাতা-সহ বেশ কিছু জেলায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশাথাকবে। দিনে ও রাতের তাপমাত্রা খুব বেশি তারতম্য হবে না।

উত্তরবঙ্গে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে হালকে বৃষ্টিপাত হতে পারে।দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।আগামীকালও ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৯১ শতাংশ।


Share