Assembly Election

তৃণমূল নেত্রীর স্বামীর মৃতদেহ উদ্ধার! খুনের অভিযোগ পরিবারের, তদন্ত শুরু পুলিশের

পরিবারের দাবি, খুন করা হয়েছে নাজির সেখকে। পরিবার সুত্রে জানা গিয়েছে, লালগোলার ফকিরপাড়ার বাসিন্দা নাজির সেখ রবিবার দুপুরে বাড়িতে থেকে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায়। রাতে লালগোলা থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ০৯:৪৪

লালগোলার তৃণমূল নেত্রীর স্বামীর মৃতদেহ  উদ্ধার হয়েছে। সোমবার সকালে বৈকুণ্ঠপুরে ভাগীরথী নদীতে নাজির শেখের মৃতদেহ উদ্ধার হয়। বয়স ৫০ বছর। ভোট পরবর্তী হিংসা না কি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ। 

পরিবারের দাবি, নাজির শেখকে খুন করা হয়েছে। পরিবার সুত্রে জানা গিয়েছে, লালগোলার ফকিরপাড়ার বাসিন্দা নাজির শেখ রবিবার দুপুরে বাড়িতে থেকে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায়। রাতে লালগোলা থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। তাঁর স্ত্রী হাসেন বিবি লালগোলা ব্লক তৃণমূলের সভাপতি।

এ দিন সকালে রঘুনাথগঞ্জের বৈকুণ্ঠপুরে ভাগীরথীতে মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এর পর দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মৃতের ছেলের দাবি তার বাবাকে খুন করা হয়েছে। কিভাবে নাজির সেখের মৃত্যু হল তার সম্পূর্ণ তদন্ত করা হচ্ছে।


Share