Assembly Election

ভোট গণনার রাতেই গ্রেফতার হলেন তৃণমূল নেতা, প্রথম দফার ভোটের সময় অশান্তির ছড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে

প্রথম দফার ভোটের দিন অর্থাৎ ২৩ এপ্রিল আমজনতা উন্নয়ন পার্টির এক নেতার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এই বচসা থেকেই উত্তেজনা ছড়ায় এবং পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নওদা
  • শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ০৪:০৩

ভোট গণনার রাতেই গ্রেফতার হলেন তৃণমূল নেতা। প্রথম দফা নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হলেও, কিছু এলাকায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছিল। তার মধ্যে অন্যতম নওদা এলাকা। সেখানে অশান্তি করার জেরে গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। ধৃতের নাম শফিউজ্জামান। তিনি মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। 

শফিউজ্জামান নওদা ব্লকের তৃণমূল সভাপতি। এলাকায় ‘হাবিব মাস্টার’ নামেও পরিচিত ছিলেন। প্রথম দফার ভোটের দিন অর্থাৎ ২৩ এপ্রিল আমজনতা উন্নয়ন পার্টির এক নেতার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এই বচসা থেকেই উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। 

ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। থানায় এফআইআর করার নির্দেশ দেওয়া হয়। এরপর নওদা থানা স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে তদন্ত শুরু করে। অবশেষে ভোটগণনার রাতেই অভিযুক্ত শফিউজ্জামানকে গ্রেফতার করা হয়।


Share