Assembly Election

ভোটের আগে টাকা বিলি! গ্রেফতার তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হাবিবুল

পাল্টা তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিতকুমার রায় বলেন, ‘নান্টু নিজের গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করছিলেন। সেখানে মিথ্যা অভিযোগে ওকে ফাঁসানো হয়েছে।

শেখ হাবিবুল।
নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম
  • শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৬:৫৭

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। তার দু’দিন আগে নন্দীগ্রামে  তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জামাই শেখ হাবিবুল ওরফে নান্টুকে গ্রেফতার করা হয়েছে।

তৃণমূল নেতা নান্টু নন্দীগ্রামের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। বিজেপির অভিযোগ, সোমবার রাতে মহম্মদপুরের বুথে প্রচারে বেরিয়ে তিনি ভোটারদের টাকা বিলি করছিলেন। সেই সময় তাঁকে ধরে ফেলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। নিয়ে দুই শিবিরের মধ্যে বচসাও বাধে। তার পরেই করা হয় নান্টুকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। 

বিজেপির নন্দীগ্রাম মণ্ডল ১-এর সভাপতি ধনঞ্জয় ঘোড়া বলেন, ‘৫৪ নম্বর বুথে টাকা বিলি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে নান্টু। মহিলাদের টাকার লোভ দেখাচ্ছিল। আবার কোথাও কোথাও হুমকিও দিচ্ছিল সে। বলছিল, গত বার ভোটের পর দেবব্রত মাইতির যে অবস্থা করেছিলাম, তোদের স্বামীরও সেই অবস্থা করব। এ নিয়ে স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখান। এর পরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। 

পাল্টা তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিতকুমার রায় বলেন, ‘নান্টু নিজের গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করছিলেন। সেখানে মিথ্যা অভিযোগে ওকে ফাঁসানো হয়েছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে তৃণমূলের নেতৃত্বকে দমাতে চাইছে বিজেপি। কারণ ওরা বুঝে গিয়েছে, নন্দীগ্রামে বিজেপি হারবে।’


Share