Assembly Election

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ! বুথে পৌঁছতেই 'চোর চোর স্লোগান', স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়লেন তৃণমূল প্রার্থী।

এলাকার এক বিজেপি কর্মীর কথায়, চন্দন মন্ডল ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। নির্বাচন কমিশনের নিয়ম ভঙ্গ করেছেন তিনি। পাল্টা চন্দন মন্ডল বলেন, "একজন প্রার্থীর সঙ্গে যদি এই ধরনের আচরণ করা হয় তবে ভোটারদের সঙ্গে কি করা হচ্ছে?"

নিজস্ব সংবাদদাতা, ময়না
  • শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১২:৩১

প্রথম দফা নির্বাচনের দিনেই ময়না বিধানসভা কেন্দ্র উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দন মন্ডলকে দেখে চোর চোর স্লোগান দেয় স্থানীয় ভোটাররা। স্থানীয়দের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন তিনি। পাল্টা তৃণমূল প্রার্থীর অভিযোগ ওরা বিজেপি কর্মী। ওরাই প্রত্যেক বুথে বুথে অশান্তির সৃষ্টি করছে। 

বৃহস্পতিবার গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী চন্দন মন্ডল বুথ পরিদর্শনে আসেন। তখনই লাইনে দাঁড়ানো ভোটারদের পক্ষ থেকে থেকে চোর চোর স্লোগান ভেসে ওঠে। পাল্টা তৃণমূল কর্মীরাও স্লোগান দিতে থাকেন। দু'পক্ষ একে অপরের সঙ্গে প্রথমে ধস্তাধস্তি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। 

এলাকার এক বিজেপি কর্মীর কথায়, চন্দন মন্ডল ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। নির্বাচন কমিশনের নিয়ম ভঙ্গ করেছেন তিনি। পাল্টা চন্দন মন্ডল বলেন, "একজন প্রার্থীর সঙ্গে যদি এই ধরনের আচরণ করা হয় তবে ভোটারদের সঙ্গে কি করা হচ্ছে?" 

শুধু তাই নয়, এ দিন চন্দন মন্ডল কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের ওপরেও আঙ্গুল তোলেন। তিনি বলেন, “বুথগুলোতে কেন্দ্রীয় বাহিনী থাকলেও রাস্তাঘাটে তাদের দেখা যাচ্ছে না। সেখানেই ভোটারদের প্রভাবিত করা হচ্ছে।”

Share