Arms Seized

বিধানসভা ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার, গ্রেফতার এক

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির বাড়িতে যে আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে, সেই খবর আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল। গতকাল রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তবে কি কারনে অভিযুক্তর বাড়িতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মজুদ ছিল তা জানতে তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।

উদ্ধার হওয়া অস্ত্র
নিজস্ব সংবাদদাতা
  • শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৫

বিধানসভা নির্বাচনের আগেই ফের একটি বাড়ি থেকে উদ্ধার দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্রসহ উদ্ধার কার্তুজ। নদিয়ার তাহেরপুর থানায় অন্তর্গত কালীনারায়নপুর এলাকার এক বাসিন্দার বাড়ি থেকে পুলিশ এই অস্ত্র উদ্ধার করেছে। অভিযানের ফলে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ও ৮ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। 

শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার তাহেরপুর থানার পুলিশ কালীনারায়নপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এলাকারই এক বাসিন্দা অমিত মোদকের বাড়িতে পুলিশের একটি বিশেষ টিম পৌঁছে যায়। এরপর তার কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ও ৮ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও বাড়িতে গোপন ভাবে রাখা আরও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। দু'টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এ দিন অভিযুক্তকে নদিয়ার রানাঘাট আদালতে পেশ করা হয়েছে।অন্যদিকে আদালতে ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির বাড়িতে যে আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে, সেই খবর আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল। গতকাল রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তবে কি কারনে অভিযুক্তর বাড়িতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মজুদ ছিল তা জানতে তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।


Share