Explosive Seized

কেরলে পেঁয়াজ বোঝাই লরি করে বিস্ফোরণ পাচারের ছক! ১০ হাজারের বেশি জিলোটিন স্টিক উদ্ধার, গ্রেফতার এক মহিলা

পেঁয়াজ ব‍্যবসার আড়ালে বিস্ফোরক পাচার করার চেষ্টা করছিল দুষ্কৃতীরা। সেখান থেকে মোট প্রায় ২৪৫টি বাক্সে ১০ হাজার ৫০০টিরও বেশি জেলাটিন স্টিক, ডিটোনেটর ও ট্রিগার করার তার উদ্ধার করেছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মাল্লাপুরম
  • শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৬

কেরলে পেঁয়াজ বোঝাই লরি করে বিস্ফোরক পাচারের ছক বানচাল করল পুলিশ। সেখান ১০ হাজারের বেশি জিলোটিন স্টিক এবং ডিটোনেটর বাজেয়াপ্ত করা হয়েছে। এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

শনিবার মাল্লাপুরমের চেম্মাদ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। একটি পেঁয়াজ বোঝাই একটি লরি সন্দেহজনক গতিবিধি দেখে তাতে তল্লাশি চালায়। ইট তৈরির কারখানায় গাড়িটি পার্কিংয়ে রাখা ছিল। তাতে তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে ওঠে তদন্তকারীদের।

জানা গিয়েছে, পেঁয়াজ ব‍্যবসার আড়ালে বিস্ফোরক পাচার করার চেষ্টা করছিল দুষ্কৃতীরা। সেখান থেকে মোট প্রায় ২৪৫টি বাক্সে ১০ হাজার ৫০০টিরও বেশি জেলাটিন স্টিক, ডিটোনেটর ও ট্রিগার করার তার উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ সেখানে পৌঁছোলে দুস্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়।  লরিটির মালিক এক মহিলা, তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তিরুরাঙ্গাদি থানার কর্মকর্তারা জানান, “শুক্রবার গভীর রাতে পেঁয়াজ বোঝাই লরিটি ওই কারখানায় পৌঁছেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছোলে, লরি থেকে খালাসিরা পালিয়ে যায়।” পুলিশ আরও জানায়, ধৃত মহিলা একজন পাথর খাদানের পরিচালনা করেন। তদন্তকারীদের সন্দেহ, অবৈধ খনন কাজের জন্য এই বিস্ফোরক আনা হয়েছিল। বিস্ফোরকগুলি কেরালার বাইরে থেকে আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উৎস খুঁজে বের করতে বিস্ফোরক আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি পালাক্কাড় জেলার কাদামকোড়ে এলাকায় তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যান থেকে ১৮ হাজার জিলাটিন স্টিক এবং ৪ হাজার ২০০ ডিটোনেটর উদ্ধার করেছিল পুলিশ। কোয়েম্বাটোর থেকে বিস্ফোরকের বাক্সগুলি ভর্তি করা হয়েছিল। ত্রিশূরের একটি পাথর খাদানে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছিল।


Share