Weather Update

ফের কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নামল! এই নিয়ে পরপর দু'দিন, সোমবার থেকে আবার ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা

কলকাতায় জমিয়ে শীতের আমেজ রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রিরও বেশি নীচে থাকবে। রাতে ও সকালে শীতের অনুভূতি কিছুটা বাড়ল। তিনবার হালকা শীতের আমেজ থাকবে। আজ, রবিবারেও ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা কলকাতায়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৯

পূর্বাভাস মতোই সপ্তাহ শেষে শীতের আমেজ বাড়ল। আরও একবার কলকাতায় ১৪ ডিগ্রিতে পৌঁছাল পারদ। এই নিয়ে পরপর দু’দিন ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে রয়েছে। আরও তিন-চার দিন এমনি শীতের আমেজ বজায় থাকবে। তবে বেলা বাড়লেই রোডের তেজ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। বুধ-বৃহস্পতিবারের মধ্যে কলকাতায় ফের পারদ ১৬ ডিগ্রিতে চড়বে। আগামী সপ্তাহে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে একই রকম থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে তাপমাত্রা। উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে, তবে ২-৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রার ওঠানামা চলবে।

ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা রয়েছে সকালের দিকে।

কলকাতায় জমিয়ে শীতের আমেজ রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রিরও বেশি নীচে থাকবে। রাতে ও সকালে শীতের অনুভূতি কিছুটা বাড়ল। তিনবার হালকা শীতের আমেজ থাকবে। আজ, রবিবারেও ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা কলকাতায়।

কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৫ থেকে ৮৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


Share