Body Recovery

প্রাথমিক বিদ্যালয়ের সামনে অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার, রহস্য রানাঘাটে

বৃহস্পতিবার সকালে দয়ালনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা।

এই বিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ০৭:২৬

প্রাথমিক বিদ্যালয়ের সামনে পড়ে রয়েছে এক মহিলার নিথর দেহ। সকালে এই দৃশ্য চোখে পড়তেই আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বৃহস্পতিবার রানাঘাট থানার অন্তর্গত দয়ালনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অজ্ঞাতপরিচয় ওই মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বিদ্যালয়ের সামনে এলাকার বাসিন্দারা মহিলার দেহটি পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হতেই রানাঘাট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। এরপর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

তবে মৃত মহিলার পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হল, তিনি কীভাবে ওই এলাকায় এসে পৌঁছোলেন, বা মৃত্যুর নেপথ্যে কী কারণ অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মৃতার পরিচয় জানারও চেষ্টা চালাচ্ছে পুলিশ।


Share