SSC Exam

মোবাইল ফোন নিয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ঢোকার অভিযোগ, পরীক্ষা বন্ধ করে হেফাজতে নিল পুলিশ

জানা গিয়েছে, এসএসসি পরীক্ষায় ইলেকট্রনিক্স গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা নিষেধ ছিল। কিন্তু সকলের নজর এড়িয়ে বেশ কিছু পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে।

দু'ইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ০৮:০২

এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা ও টুকলি করার অভিযোগে গ্রেফতার ৬ পরীক্ষার্থী। দীর্ঘ ছয় বছর পর রাজ্যে ফের এসএসসি পরীক্ষা হয়েছে। এ বার সেই পরীক্ষা দিতে গিয়েই শান্তিপুর থানা এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে একাধিক পরীক্ষা থেকে গ্রেফতার করা হয়েছে। 

জানা গিয়েছে, এসএসসি পরীক্ষায় ইলেকট্রনিক্স গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা নিষেধ ছিল। কিন্তু সকলের নজর এড়িয়ে বেশ কিছু পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। বিষয়টি নজরে আসতেই পরীক্ষকরা সেই পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়া বন্ধ করে দেন। যদিও ধরা পড়া এক পরীক্ষার্থী বলেন, “ ফোন রাখার জায়গা খুঁজে পাইনি। সুইচ অফ করে তাই ব্যাগের মধ্যেই ফোনটি রেখে দিয়েছিলাম”

ঘটনার পর খবর শান্তিপুর থানায় দেওয়া হয়। সোমবার ধৃতদের রানাঘাট আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, এই ঘটনা ঘটার পর পরীক্ষা কেন্দ্রে আরও নজরদারি বাড়ানো হয়েছে। 


Share