Arms Seized

বিধানসভা নির্বাচনের আগে সতর্ক পুলিশ! আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক

উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন। সেই কারণেই গোটা নদিয়া জেলার বিস্তীর্ণ জায়গায় পুলিশের নাকা চেকিং চলছে। এ বার পুলিশের অতি সক্রিয়তায় আগ্নেয়াস্ত্র মজুত রাখার অপরাধে পুলিশের জালে গ্রেফতার এক ব্যক্তি।

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ব্যাক্তি।
নিজস্ব সংবাদদাতা, কল্যানী
  • শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:১০

বিধানসভা নির্বাচনের আগে সতর্ক পুলিশ প্রশাসন। এ বার আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার কল্যাণীতে অভিযান চালায় পুলিশ। এরপর প্রচুর পরিমাণে অস্ত্র বাজেয়াপ্ত করা হয়।

সূত্রের খবর, শুক্রবার রাতে নদিয়ার কল্যানী থানার পুলিশ সঞ্জয় সিকদার নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। তল্লাশীর সময় পুলিশ তার কাছ থেকে একাধিক জিনিসপত্র বাজেয়াপ্ত করে। সেখানে একটি দেশী আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। 

এরপর পুলিশ সঞ্জয় সিকদারের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করে। ধৃতকে কল্যাণী আদালতে তোলা হয়। তদন্তে কারণে তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। 

উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন। সেই কারণেই গোটা নদিয়া জেলার বিস্তীর্ণ জায়গায় পুলিশের নাকা তল্লাশি চলছে। এ বার পুলিশের অতি সক্রিয়তায় আগ্নেয়াস্ত্র মজুত রাখার অপরাধে পুলিশের জালে গ্রেফতার এক ব্যক্তি।


Share