Arms Seized

প্রকাশ‍্যে কোমরে আগুনেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি! গ্রেফতার করে আদালতে পেশ করল পুলিশ

জানা গেছে, ধৃতের নাম আবদার আলী শেখ। তার বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়াপাড়ায়। কিন্তু নিজস্ব কাজের সূত্রে সে সাহেবডাঙ্গা এলাকায় থাকত। শুক্রবার তাকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

ধৃতকে গ্রেফতার করেছে পুলিশ
নিজস্ব সংবাদদাতা, রানাঘাটা
  • শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৫

কোমরে বন্দুক বেঁধে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এক দুষ্কৃতী। তাকে হাতেনাতে গ্রেফতার করে রানাঘাট থানার পুলিশ। রবিবার ধৃতকে রানাঘাটা আদালতে তোলা হয়েছে। শনিবার সাহেবডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটেছে। 

জানা গেছে, ধৃতের নাম আবদার আলী শেখ। তার বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়াপাড়ায়। কিন্তু নিজস্ব কাজের সূত্রে সে সাহেবডাঙ্গা এলাকায় থাকত। শুক্রবার তাকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তল্লাশি চালাতেই তার কোমরে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। 

পুলিশ সূত্রের খবর, এই পিস্তল ও গুলি সম্পূর্ণ বেআইনি। আবদার আলী শেখ এর কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেননি। যদিও আবদার আলী শেখের বক্তব্য, পুলিশ মিথ্যে চক্রান্ত করে তাকে ফাঁসাচ্ছে। তিনি বলেন, "পুলিশ তাকে ধরে নিজে থেকেই ওই বন্দুক গুলি রেখে দেয়।" 

রবিবার তাকে রানাঘাটা আদালতে পেশ করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও চুরি ও সমাজবিরোধী কর্মকান্ড করার জন্য আবদার আলী শেখকে গ্রেফতার করা হয়েছিল।


Share