Bus Accident

দু'টি বাসের রেষারেষির বলি এক মহিলা, আহত একাধিক

সপ্তাহের শুরুতে পথদুর্ঘটনার বলি এক মহিলা। রবিবার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে দু'টি বাসের রেষারেষিতে শুরু হয়। তার ফলে আচমকাই একটি বাস পাল্টি খায়। ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ০৮:২৭

দু'টি বাসের রেষারেষিতে বলি এক প্রাণের। নদিয়ার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। আহত একাধিক বাস যাত্রী। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

সপ্তাহের শুরুতে পথদুর্ঘটনার বলি এক মহিলা। রবিবার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে দু'টি বাসের রেষারেষিতে শুরু হয়। তার ফলে আচমকাই একটি বাস পাল্টি খায়। ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়। 

তড়িঘড়ি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছয়। শুরু হয় উদ্ধার কার্য। আহত যাত্রীদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে করিমপুর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায় এলাকা পরিদর্শনে আসেন।

Share