Doctor’s Death

ফের মেডিকেল কলেজে পড়ুয়ার রহস্যমৃত্যু, হোস্টেল থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বৃহস্পতিবার দুপুরে পচা গন্ধ ছড়ায়। পরে তা হোস্টেলের মেডিকেল পড়ুয়াদের নজরে আসে। হোস্টেলে নিজের ঘরে পড়ে আছে পুলক। তার শরীরে পচন ধরেছে। সেখান থেকেই দুর্গন্ধ ছড়িয়েছে।

মেডিকেল পড়ুয়ার নাম পুলক হালদার।
নিজস্ব সংবাদদাতা, কল্যানী
  • শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩৬

নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালের হোস্টেল থেকে  মেডিকেল পড়ুয়ার পচাগলা দেহ উদ্ধার হয়েছে। মৃত মেডিকেল পড়ুয়ার নাম পুলক হালদার। তিনি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা। তিনি ওই মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। 

জানা গিয়েছে, বেশ কয়েক দিন যাবত পুলককে কলেজ হোস্টেলে নিজের ঘর বেরোতে দেখা যায়নি। বৃহস্পতিবার দুপুরে পচা গন্ধ  ছড়াতেই হোস্টেলের বাকি পড়ুয়ারা খোঁজ করতে শুরু করে। দুর্গন্ধের উৎস খুঁজতে সেই ঘরের সামনে উপস্থিত হন বাকি ডাক্তারি পড়ুয়ারা। পরে জানা যায়, পুলকের ঘর থেকেই দুর্গন্ধ ছড়িয়েছে। পরে নিজের ঘর থেকেই পুলকের মৃতদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পরে কলেজ কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। কলেজের পক্ষ থেকে কল্যাণী থানায় তড়িঘড়ি খবর দেওয়া হয়েছে। এরপর পুলকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। সেখানে  তাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকেরা। আপাতত দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

তবে ঘটনার খবর সামনে আসতেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূলপন্থী জুনিয়র চিকিৎসক সংগঠন ডব্লিউবিজেডিএ। তাঁদের কথায়, সরকারি নিয়ম অনুযায়ী, হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত সুপারকে নিয়মিত হোস্টেলের পড়ুয়ার ঘরে যেতে হয়। এ ক্ষেত্রে তা করা হয়েছিল কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তাঁরা। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগও তুলেছেন তাঁরা।


Share