Road Accident

জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধর

পরিবারকে খবর দিলে কান্নায় ভেঙে পড়ে বাড়ির লোকজন। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে শান্তিপুর জুড়ে গাড়ির মালিকের খোঁজ শুরু হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০৮:১১

প্রাত:ভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৭০ বছর বয়সী এক বৃদ্ধর। ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার প্রফুল্ল নগর ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটেছে।পলাতক গাড়ির চালক। শান্তিপুর থানার পুলিশ তদন্তে নেমেছে। 

মৃতের নাম রামেশ্বর সরকার(৭০)। পরিবারের সূত্রের খবর, প্রতিদিন সকালে প্রাতঃভ্রমনে বেন হন ওই বৃদ্ধ। সেইমত বৃহস্পতিবারও বের হয়েছিলেন। স্থানীয় সূত্রের খবর, হঠাৎই একটি গাড়ি এসে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় বৃদ্ধর।

পরিবারকে খবর দিলে কান্নায় ভেঙে পড়ে বাড়ির লোকজন। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে শান্তিপুর জুড়ে গাড়ির মালিকের খোঁজ শুরু হয়েছে। 

Share