Road Accident

রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে ধাক্কা! হোলির দিন পথদুর্ঘটনায় যুবকের মৃত্যু, তদন্তে শান্তিপুর থানার পুলিশ

প্রাথমিক চিকিৎসার পর সুজয়কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। পরিবারকে খবর দেওয়া হয়। ঘটনার তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ। ছোট চার চাকা গাড়িটিকে খোঁজার চেষ্টা করা হচ্ছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ০১:১৫

হোলির দিন পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। যুবকের নাম সুজয় মণ্ডল। বয়স ২৫ বছর। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা বাইপাসের ঘটনা। ছেলের মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা পরিবার। 

জানা গেছে, বুধবার বাবলা বাইপাস জাতীয় সড়কের পাশে  দাঁড়িয়ে ছিল মৃত সুজয়। আচমকাই উল্টো দিক থেকে দ্রুত গতিতে একটি গাড়ি এসে তাকে সজরে ধাক্কা মারে। ঘটনার পরে রাস্তার পাশে ছিটকে পড়ে ওই যুবক। স্থানীয়েরা রক্তাক্ত অবস্থায় সুজয়কে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

প্রাথমিক চিকিৎসার পর সুজয়কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। পরিবারকে খবর দেওয়া হয়। ঘটনার তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ। ছোট চার চাকা গাড়িটিকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।


Share