Arrest

কোচবিহারের সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা, বিএসএফের জালে তিন মহিলা-সহ আটক চারজন

জানা গিয়েছে, এদিন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় বিএসএফের জওয়ানরা তাঁদের আটক করেন। এর পর তাঁদের পুলিশের হাতে তুলে দেয় বিএসএফের জওয়ানরা। তাঁরা দীর্ঘ দিন ধরে ভারতে থেকে পরিযায়ী শ্রমিকের কাজ করছিলেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, সাহেবগঞ্জ
  • শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০৭:২৩

ফের অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা। বিএসএফের হাতে গ্রেফতার চার বাংলাদেশি। বিএসএফের ১৬২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা অভিযুক্তদের আটক করেন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার সাহেবগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারহীন এলাকায়। আটক চারজনের মধ্যে তিনজন মহিলা এবং একজন নাবালিকা রয়েছে।

জানা গিয়েছে, এ দিন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় বিএসএফের জওয়ানরা তাঁদের আটক করেন। এর পর তাঁদের পুলিশের হাতে তুলে দেয় বিএসএফের জওয়ানরা। তাঁরা দীর্ঘ দিন ধরে ভারতে থেকে পরিযায়ী শ্রমিকের কাজ করছিলেন। কাজ শেষে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের আদালতে হাজির করানো করা হয়েছে।


Share