Special Intensive Revision

কাজে বিলম্ব না দিনের দিনই আপলোড করতে হবে নথি, এসআইআরের শুনানি নিয়ে কড়া নির্দেশ সিইওর

কমিশন নির্দেশিকায় এ-ও জানিয়েছে,
যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ  হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পত্তির নির্দেশ জারি করতে হবে। সেই সংক্রান্ত রিপোর্ট একই দিনে ইসিআই নেট তা পোর্টালে আপলোড করতে হবে।

শুনানিকেন্দ্রে চলছে এসআইআর-এর শুনানি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০২:৩৯

কাজে বিলম্ব না করে দিনের দিনই আপলোড করে দিতে হবে ভোটারদের শুনানি সংক্রান্ত নথি। নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে কমিশন। কমিশনের নির্দেশ, আনম‍্যাপড এবং তথ‍্যগত অসঙ্গতি (লজিকাল ডিসক্রিপেন্সি) সংক্রান্ত ভোটারের নথি যেদিনই শুনানি হবে সেই দিনই ইসিআই নেট অ‍্যাপে আপলোড করে দিতে হবে। বৃহস্পতিবার ইআরও এবং এইআরও-দের নির্দেশ দিয়েছে রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দফতর।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানি নিয়ে রাজ্যজুড়ে অশান্তি অব্যাহত। তারই মাঝে আরও এক সমস্যার অভিযোগ সামনে এসেছে। শুনানির পরও স্বস্তি পাচ্ছেন না ভোটারেরা। কারণ তাঁদের শুনানি হয়ে যাওয়ার পরেও নথি ইসিআই নেট অ‍্যাপে সঠিক সময়ে আপলোড করা হচ্ছে না।নির্বাচনের কাজে কর্মরত ইআরও বা এইআরও-দের গাফিলতির ফল যাতে ভোটাদের না ভুগতে হয় তার জন্য ইআরও বা এইআরও-দের ফের নিজেদের দায়িত্ব মনে করিয়ে দিল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের অনুমোদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা যখন তৈরি হয়েছে, সেই আবহে জেলা নির্বাচনী আধিকারিকদের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটার তালিকায় আনম্যাপড ও তথ‍্যগত অসঙ্গতি (লজিকাল ডিসক্রিপেন্সি) সংক্রান্ত অধিকাংশ মামলার শুনানি সম্পন্ন হলেও, সেই শুনানি ও নিষ্পত্তি সংক্রান্ত তথ্য এখনও ইসিআই নেট পোর্টালে যথাযথ ভাবে আপলোড হচ্ছে না। কমিশনের নির্দেশ, শুনানির দিনেই ওই পোর্টালে রিপোর্ট আপলোড করতে হবে। সেইসঙ্গে আনম্যাপড ও তথ‍্যগত অসঙ্গতি (লজিকাল ডিসক্রিপেন্সি) সংক্রান্ত যাবতীয় নথি দৈনিক ভিত্তিতে আপলোড করতে হবে। এই সংক্রান্ত কোনও কাজ বাকি থাকলে তা ২৬ জানুয়ারির মধ্যেই শেষ করে ফেলতে হবে।

কমিশন নির্দেশিকায় এ-ও জানিয়েছে,
যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ  হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পত্তির নির্দেশ জারি করতে হবে। সেই সংক্রান্ত রিপোর্ট একই দিনে ইসিআই নেট তা পোর্টালে আপলোড করতে হবে। 


Share