Special Intensive Rivision

নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত আধিকারিকেরা পাচ্ছেন না পারিশ্রমিক, অসহযোগিতার অভিযোগ, অবিলম্বে অর্থ বরাদ্দ করতে নির্দেশ কমিশনের

৬ ফেব্রুয়ারি জারি করা ওই চিঠিতে কমিশন জানায়, এ বিষয়ে আগেও নির্দেশ দেওয়া হলেও এখনও পর্যন্ত পারিশ্রমিক ছাড়ের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। ফলে আর দেরি না করে অবিলম্বে বকেয়া অর্থ মেটানোর জন্য রাজ্য প্রশাসনকে বলা হয়েছে।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৪

ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন নির্বাচনী দায়িত্বে যুক্ত আধিকারিকদের পারিশ্রমিক নিয়ে ফের সক্রিয় হল নির্বাচন কমিশন। কমিশনের তরফে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবকে পাঠানো এক চিঠিতে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, বুথ লেভেল অফিসার এবং বিএলও মাহবুব সুপারভাইজারদের বকেয়া সম্মানী মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৬ ফেব্রুয়ারি জারি করা ওই চিঠিতে কমিশন জানায়, এ বিষয়ে আগেও নির্দেশ দেওয়া হলেও এখনও পর্যন্ত পারিশ্রমিক ছাড়ের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। ফলে আর দেরি না করে অবিলম্বে বকেয়া অর্থ মেটানোর জন্য রাজ্য প্রশাসনকে বলা হয়েছে। কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, নির্ধারিত নির্দেশিকা মেনেই এই সম্মানী প্রদান করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় মাঠপর্যায়ে কাজ করা কর্মীদের সময়মতো পারিশ্রমিক দেওয়া অত্যন্ত জরুরি। এতে প্রশাসনিক কাজের গতি বজায় থাকার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিও নির্বিঘ্নে সম্পন্ন হবে।

আসন্ন নির্বাচনের আগে যখন ভোটার তালিকা সংক্রান্ত কাজ জোরকদমে চলছে, তখন কমিশনের এই চিঠিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর্থিক প্রাপ্য দ্রুত মেটানোর উপর জোর দিয়ে কার্যত রাজ্য প্রশাসনকে বার্তা দিল নির্বাচন কমিশন।


Share