Arrest

গোপন সূত্রে অভিযানের ভিত্তিতে শিলিগুড়ি জংশন থেকে উদ্ধার ২২ কেজি গাঁজা, গ্রেফতার অভিযুক্ত

জানা গিয়েছে, অভিযুক্ত কোচবিহার থেকে বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে বিহারে পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বুধবার শিলিগুড়ি জংশন এলাকায় বাসের জন্য অপেক্ষা করার সময় পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪২

ফের বড়ো সাফল্য পেল প্রধাননগর থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি জংশন এলাকা থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় নিখিল কুমার নামে এক তরুণকে। অভিযুক্ত তরুণ বিহারের বাসিন্দা।

জানা গিয়েছে, অভিযুক্ত কোচবিহার থেকে বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে বিহারে পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বুধবার শিলিগুড়ি জংশন এলাকায় বাসের জন্য অপেক্ষা করার সময় পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। তখনই তাকে আটক করা হয়।

অভিযুক্তের কাছে জামাকাপড়ে ভরা একাধিক ব্যাগ ছিল। সেগুলি তল্লাশি করার সময়ই গাঁজার প্যাকেট উদ্ধার হয়। ব্যাগের ভেতর জামাকাপড়ের আড়ালে একের পর এক গাঁজার প্যাকেট অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। ওজন করার পর দেখা যায়, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২২ কেজি। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। এই চক্রে আর কারা জড়িত, তা জানতে প্রধান নগরথানার পুলিশ তদন্ত শুরু করেছে।


Share