Assembly Election

শ্রীজাতকে গ্রেফতারির নির্দেশ দেয়নি কমিশন! ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ মুকেশ আম্বানির সংস্থার বিরুদ্ধে

নির্বাচন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন, 'শ্রীজাতর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।' তবে নির্বাচনের আগে একটি চক্র এমন ভুয়ো খবর ছড়াচ্ছে।

নির্বাচন কমিশনের দেওয়া ছবি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০২:৪০

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফেক নিউজ চালানোর অভিযোগ সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে। ‘ইচ্ছে করে, জেনে বুঝেই’ পশ্চিমবঙ্গের প্রথম দফার ফেক নিউজ ছড়ানোর অভিযোগ উঠল মুকেশ অম্বানির সংস্থার বিরুদ্ধে! কড়া প্রতিক্রিয়া জানাল নির্বাচন কমিশন। 

রাজ‍্য মুখ‍্য নির্বাচন আধিকারিকের দফতরের মতে, “এমন কার্যকলাপ কেবল বিভ্রান্তিকরই নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির প্রতি জনআস্থাকেও ক্ষুণ্ণ করে। মিথ্যা ও যাচাইহীন তথ্য প্রচারের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

যদিও নির্বাচন কমিশনের তরফে কোনও এফআইআর দায়ের করা হয়নি। নির্বাচন কমিশনের তরফে ‘ফেক নিউজ’ বলার পরও সংবাদমাধ্যমের একটি অংশ নিয়মিতভাবে খবরটি প্রচার করেই চলেছে। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফার ভোটের আগে নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে একটি চক্র।তারাই মূলত এই ধরনের খবর ছড়াচ্ছে।

উল্লেখ্য, ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। বুধবার সকালে বাংলা কবি শ্রীজাতকে নির্বাচন কমিশনের নির্দেশ গ্রেফতার করা হবে। নজিরবিহীন কড়াকড়ি নির্বাচন কমিশনের। শোনা গিয়েছিল, নির্বাচন কমিশনের নির্দেশে এই পরোয়ানা জারি আদালত করেছে। মুকেশ আম্বানির সংস্থা দাবি করে, নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই শ্রীজাতকে গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর। 

নির্বাচন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন,  'শ্রীজাতর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।' তবে নির্বাচনের আগে একটি চক্র এমন ভুয়ো খবর ছড়াচ্ছে।


Share