Assembly Election

মালদহ কলেজে ‘স্যালুট কাণ্ড’, তৃণমূল প্রার্থীকে সম্মান জানানোয় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নে সরব বিজেপি

প্রবেশের সময় তিনি পুলিশ সুপার অনুপম সিংয়ের সঙ্গে হাত মেলান। এরপর অতিরিক্ত পুলিশ সুপারের দিকে এগোতেই, অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় তাঁকে স্যালুট জানান।

মালদহে স্যালুট বির্তক
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০২:০০

গণনাকেন্দ্রে প্রার্থী ঢুকতেই পুলিশ আধিকারিকের স্যালুট এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রথম দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই মালদহ জেলার দুটি গণনাকেন্দ্রের স্ট্রংরুমে ইভিএম সংরক্ষিত রয়েছে। মালদহ কলেজে পাঁচটি বিধানসভা কেন্দ্রের ইভিএম রাখা হয়েছে, আর মালদহ পলিটেকনিক কলেজে রয়েছে সাতটি কেন্দ্রের ইভিএম।

সোমবার বিকেলে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক এবং পুলিশ সুপার সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে গণনাকেন্দ্রের নিয়মাবলী নিয়ে বৈঠক করেন। সেই সময় একে একে প্রার্থীরা মালদহ কলেজে পৌঁছতে থাকেন।

এর মধ্যেই চাঁচল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদহ কলেজে পৌঁছন। প্রবেশের সময় তিনি পুলিশ সুপার অনুপম সিংয়ের সঙ্গে হাত মেলান। এরপর অতিরিক্ত পুলিশ সুপারের দিকে এগোতেই, অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় তাঁকে স্যালুট জানান।

এই ঘটনাকে ঘিরে বিজেপির অভিযোগ, শাসকদল পুলিশ প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এটি নিছকই অভ্যাসবশত করা একটি আচরণ, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।


Share