Road Accident

বাসন্তী হাইওয়েতে ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ গেল স্কুটিচালকের

স্কুটিচালক ব্রত মণ্ডলের, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর সঙ্গী। রবিবার সন্ধ্যায় ভাঙড় ও উত্তর ২৪ পরগনার সীমানার ঘোষপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনার সীমানা
  • শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ০৭:২৮

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল  এক স্কুটিচালকের। মৃতের নাম ব্রত মন্ডল। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার সন্ধ্যায় ভাঙড় ও উত্তর ২৪ পরগনার সীমানায় ঘোষপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতিতে আসা একটি ডাম্পার স্কুটিটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় দু’জনই স্কুটি থেকে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, রাস্তায় পড়ে যাওয়ার পর ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যান ব্রত মণ্ডল। স্কুটির পিছনে থাকা আরোহীর তুলনায় তাঁর আঘাত ছিল অনেক বেশি গুরুতর। স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ব্রত মণ্ডলকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

সূত্রের খবর, ব্রত মণ্ডল ঘটকপুকুরের একটি মোটরবাইক শোরুমে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি একটি রিসর্টের দেখাশোনার কাজও করতেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনায় জড়িত ডাম্পারটিকে আটক করা হয়েছে। হাড়োয়া থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।


Share