Clash At Mandermani

মন্দরমণিতে আক্রান্ত পর্যটক! ঘটনার দু’জনকে হেফাজতে নিল পুলিশ, পেশ করা হয়েছে আদালতে

ধৃতদের নাম ভাস্কর বিশ্বাস (৩৫) এবং সুব্রত ঘোষ (৪৫)। ভাস্কর নদিয়ার বাদকুল্লার বাসিন্দা। সুব্রত উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের সবাইকেই কাঁথি মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

বৃদ্ধকে বেধড়ক মারধর নিরাপত্তারক্ষীর।
নিজস্ব সংবাদদাতা, দিঘা।
  • শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১১

মন্দারমণির হোটেলে পর্যটকদের মারধর করার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। পার্কিং নিয়ে বচসার জেরে বজবজের একটি পর্যটকের দলকে বেধড়ক মারধর করার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সেই ঘটনায় ম‍্যানেজার এবং নিরাপত্তারক্ষীকে হেফাজতে নিল পুলিশ।

ধৃতদের নাম ভাস্কর বিশ্বাস (৩৫) এবং সুব্রত ঘোষ (৪৫)। ভাস্কর নদিয়ার বাদকুল্লার বাসিন্দা। সুব্রত উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের সবাইকেই কাঁথি মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। কেন পর্যটকদের মারধর করা হল তা নিয়ে তদন্ত শুরু করা হল। পুলিশ সূত্রের খবর, হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, বজবজের বাসিন্দা মহম্মদ আসিফ তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে শনিবার মন্দারমণিতে বেড়াতে গিয়েছিলেন। সেখানকার একটি হোটেলে গাড়ি পার্কিং করে ঘর দেখতে যাওয়ার সময় কর্তৃপক্ষের সঙ্গে বচসা বাধে। অভিযোগ, হোটেলের ম্যানেজার, নিরাপত্তারক্ষী, সাধারণ কর্মীরা মিলে ওই পর্যটকের পরিবারকে বেধড়ক মারধর শুরু করে। বাদ যায়নি মহিলা, শিশু এবং বৃদ্ধরা। এক বৃদ্ধকে রুল দিয়ে মারতে দেখা যায় এক নিরাপত্তারক্ষীকে। শনিবার ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয় বজবজের ওই পর্যটক দল।

সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ‍্যমে ভাইরাল হয়েছে। তার পরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচনার ঝড় উঠতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।


Share