DG of West Bengal

রাজ্য পুলিশের পরবর্তী ডিজি নিয়োগ নিয়ে বাড়ল আইনি জটিলতা, ক‍্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে ইউপিএসসি

রাজ্য পুলিশে শেষ ডিজি পদে ছিলেন মনোজ মালবীয়। দু’বছর আগে ২০২৩ তিনি অবসর নেন। ডিজি নিয়োগের নিয়ম অনুযায়ী, স্থায়ী পদে নিয়োগের তিন মাস আগে রাজ‍্যকে তালিকা পাঠাতে হয়। অর্থাৎ ওই বছরের সেপ্টেম্বর মাসে।

রাজ‍্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০৩:৪১

রাজ‍্য পুলিশের ডিজি নিয়োগ নিয়ে আইনি জটিলতা বাড়ল। ট্রাইব্যুনালে নির্দেশ অনুযায়ী, আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ‍্যকে পরবর্তী রাজ‍্য পুলিশের জিডি পদের জন্য তালিকা পাঠানোর কথা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইপিএসসি-র। এ বার ক‍্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইপিএসসি। ইউপিএসসি-র বক্তব্য, ক‍্যাটের নির্দেশ পূর্ববর্তী সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী।

বর্তমানে রাজ‍্য পুলিশের কোনও স্থায়ী ডিজি নেই। আইপিএস অফিসার রাজীব কুমার ‘ভারপ্রাপ্ত’ বা ‘অস্থায়ী’ হিসেবে রাজ্য পুলিশের দায়িত্ব সামলাচ্ছেন। তিনি ৩১ ডিসেম্বর অবসর নেবেন। তার আগে ২৮ ডিসেম্বর সরকারি বিদায় সংবর্ধনার দিন স্থির করা হয়েছে। এরই মধ্যে ইউপিএসসি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হওয়ায় আইনি জটিলতা আরও বাড়ল।

গত ২১ জানুয়ারি রাজ‍্য পুলিশের স্থায়ী ডিজি পদে নিয়োগে স্থগিতাদেশ দিয়েছিল। ক‍্যাট  নির্দেশ দিয়েছিল, আগামী ২৩ জানুয়ারির মধ্যে ডিজি পদের মধ্যে তালিকা পাঠাতে বলেছিল। সেই তালিকা নিয়ে এমপ‍্যানেলমেন্ট কমিটি গঠন করে বৈঠক করবে ইউপিএসসি। ২৯ জানুয়ারির মধ্যে সেই তালিকা রাজ‍্যকে পাঠিয়ে দিতে হবে। সেই তালিকার ভিত্তিতে রাজ‍্য পরবর্তী ডিজি পদের জন্য একজনকে চয়ন করে নেবে।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বক্তব্য, ক‍্যাটের এই নির্দেশ পূর্ববর্তী সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। এই প্রসঙ্গে তারা ২০০৬ সালের প্রকাশ সিংহ বনাম ইউনিয়ন অব ইন্ডিয়ার একটি রায়ের কথা উল্লেখ করেছে। শীর্ষ আদালতের সেই রায়ে পুলিশ বিভাগের সংস্কার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলা হয়েছিল। সেই রায়ের কথা উল্লেখ করে ইউপিএসসি-র দাবি, পুলিশ নিয়োগকে রাজনৈতিক এবং আধিকারিক স্তরের হস্তক্ষেপ থেকে রক্ষা করার জন‍্য তৈরি করা হয়েছিল।  কিন্তু যেভাবে সময়সীমা বেধে এই প‍্যানেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, তা সুপ্রিম কোর্টের নির্দেশকে লঙ্ঘন করা হয়েছে বলে মনে করছে কমিশন। সেই কারণেই ক‍্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ইউপিএসসি।

গত ২১ জানুয়ারির ক‍্যাটের নির্দেশের পরে আট জন সিনিয়র আইপিএস অফিসারের নামের তালিকা ইউপিএসসি-কে পাঠিয়ে দেয় নবান্ন। রাজ‍্যের পাঠানো তালিকায় রাজীব কুমারের পাশাপাশি ট্রাইবুনালে মামলাকারী আইপিএস অফিসার রাজেশ কুমারের নামও রাখা হয়েছে। এর পাশাপাশি, নটরজন রমেশ বাবু, দেবাশিস রায়, অনুজ শর্মা, রণবীর কুমার, সিদ্ধিনাথ গুপ্ত, অনুজ শর্মা-সহ মোট আট জনের সিনিয়র আইপিএস অফিসারের নাম পাঠানো হয়েছে। তাঁরা সবাই ডিজি পদমর্যাদার আধিকারিক।

রাজ্য পুলিশে শেষ ডিজি পদে ছিলেন মনোজ মালবীয়। দু’বছর আগে ২০২৩ তিনি অবসর নেন। ডিজি নিয়োগের নিয়ম অনুযায়ী, স্থায়ী পদে নিয়োগের তিন মাস আগে রাজ‍্যকে তালিকা পাঠাতে হয়। অর্থাৎ ওই বছরের সেপ্টেম্বর মাসে। সেই বারও নবান্নের তরফে ১০ জনের নামের তালিকা পাঠানো হয়েছিল। সেই বারের তালিকায় রাজীব কুমার-সহ যাঁদের নাম তালিকায় ছিল, তাঁদের নামই এবারের তালিকায় পাঠানো হয়েছে। রাজীব কুমার বর্তমানে ডিজি পদমর্যাদার সিনিয়র আইপিএস অফিসার। তাই তাঁর নাম এ বারের তালিকাতেও রয়েছে বলে দাবি করছে প্রশাসনিক মহল একাংশ।


Share