Special Intensive Revision

তিন লক্ষ আন-ম‍্যাপড ভোটার শুনানিতেই আসেননি! না গেলে বাদ যাবে নাম, খবর কমিশন সূত্রের

ভোটার তালিকায় ‘ম্যাপিং’-এর অর্থ— এ বছর প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালে শেষ এসআইআর-তালিকা মিলিয়ে দেখা। দুই তালিকায় কত জনের নাম অভিন্ন, দেখা হয় তা। সঙ্গে দেখা হয়, এখনকার ভোটার তালিকায় থাকা কোনও ভোটারের মা-বাবার নাম গত এসআইআরের তালিকায় রয়েছে কি না।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১০:১৫

রাজ‍্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর ম‍্যাপিং হয়নি এমন লক্ষাধিক ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছিল। কিন্তু তাঁরা শুনানির জন্য উপস্থিত হননি বলে কমিশন সূত্রে খবর। প্রায় তিন লক্ষ এমন ভোটেরেরা শুনানিকেন্দ্রে উপস্থিত হননি।

খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৫৮ লক্ষ ভোটার। তাতে মৃত, স্থানান্তরিত, একাধিক কেন্দ্রে নাম থাকা ভোটার রয়েছে। তার পরেও বাকি ছিল ২০০২ সালের সঙ্গে ম‍্যাপিং হয়নি এমন সন্দেহজনক ভোটার। সংখ্যাটা প্রায় ৩২ লক্ষ। তাঁদেরকে শুনানির জন‍্য ডাকা হয়েছিল। কমিশন সূত্রের খবর, ১০ শতাংশ ভোটার শুনানিকেন্দ্রে উপস্থিত হননি। জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় তিন লক্ষ ভোটার শুনানির জন্য এখনও আসেননি।

কমিশন সূত্রের খবর, শুনানির একেবারে শেষ পর্যায়ে রয়েছে। পশ্চিমবঙ্গে খসড়া তালিকার পরে ম্যাপিং হয়নি এমন ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬। প্রথম পর্যায়ে এমন ভোটারদের প্রত্যেককেই শুনানির জন্য ডেকে পাঠানো হয়। আগামী ৭ ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি শুনানির শেষ দিন।

ভোটার তালিকায় ‘ম্যাপিং’-এর অর্থ— এ বছর প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালে শেষ এসআইআর-তালিকা মিলিয়ে দেখা। দুই তালিকায় কত জনের নাম অভিন্ন, দেখা হয় তা। সঙ্গে দেখা হয়, এখনকার ভোটার তালিকায় থাকা কোনও ভোটারের মা-বাবার নাম গত এসআইআরের তালিকায় রয়েছে কি না। এই মিল পাওয়া গেলে সংশ্লিষ্টরা চিহ্নিত হয়ে যান এমনিতেই। ম্যাপিংয়ে অন্য রাজ্যকেও জুড়ে দেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর সূত্রে এ কথা জানা গিয়েছে।


Share