Anandapur Fire

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় সাত জনের মৃত্যু, দু’জনের দেহ উদ্ধার, ২০ জনের মিসিং ডায়েরি দায়ের

আনন্দপুরের নাজিয়াবাদের ওই গুদামে শুকনো, প‍্যাকেটজাত খাবার মজুত ছিল। মজুত করা ছিল ঠান্ডা পানীয়ের বোতল। কীভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। মধ‍্যরাতে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

আনন্দপুরের গুদামে মৃত‍্যুমিছিল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ০৫:৪৭

আনন্দপুরের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আপাতত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দু’টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতদেহের সনাক্ত করা যায়নি। আরও ২০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের নামে নিখোঁজ মামলা দায়ের হয়েছে। দমকল কর্মীরা এখনও উদ্ধারকাজ চালাচ্ছেন।

জানা গিয়েছে, আগুন লাগার পর ভয় পেয়ে ভিতর থেকে পরিবারকে ফোন করেছিলেন আটকে পড়া পঙ্কজ হালদার। তিনি বলেছিল, ‘আর বাঁচব না’ এমনই দাবি জানিয়েছেন গোডাউনের নিখোঁজ কর্মচারীর এক আত্মীয়। ভোর থেকে দমকলের ১২টি ইঞ্জিনের আগুন নেভানোর কাজ করে। ১১ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

আনন্দপুরের নাজিয়াবাদের ওই গুদামে শুকনো, প‍্যাকেটজাত খাবার মজুত ছিল। মজুত করা ছিল ঠান্ডা পানীয়ের বোতল। কীভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। মধ‍্যরাতে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। রাতে সেখানে সেখানে অনেকেই ডিউটি করছিলেন। এলাকাটি নরেন্দ্রপুর থানার এলাকায় ঘটেছে। পরে জানা যায়, সেখানে তিন জনের বেশি আটকে পড়েছে। এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর মিলেছে। ২০ জনের নামে মিসিং ডায়েরি হয়েছে। দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাদের শনাক্ত করা যায়নি।


Share